ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

কুয়াকাটা মেয়র বারেক মোল্লার বিরুদ্ধে অপপ্রচার

ads

কুয়াকাটা পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ সভাপতি আঃ বারেক মোল্লার বিরুদ্ধে অপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কুয়াকাটা

প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগ নেতা জুলহাস খান। লিখিত বক্তব্যে তিনি দাবী করেন, গত ১০ নভেম্বর বরিশাল অবজারভার নামের একটি

অনলাইন নিউজ পোর্টালে “কুয়াকাটা পৌর নির্বাচন: মেয়র বারেক বিরোধী সমর্থকদের দেখে নেয়ার হুমকি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জুলহাস খান, ৫নং

ওয়ার্ড সভাপতি মোশারেফ আকন, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম শিমুলের বাবা আবদুল হক খানসহ অনেক দলীয় কাউন্সিলর ও ডেলিগেটদের হুমকি দেন পৌর মেয়র বারেক মোল্লার পুত্র যুবলীগ নেতা মাসুদ মোল্লা এমন বক্তব্য উপস্থাপন করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বনোয়াট বলে দাবী করা হয়েছে লিখিত বক্তব্যে। এমনকি ওই পত্রিকার প্রতিবেদকের সাথে তাদের কোন কথা হয়নি। নিউজে তাদের নাম উল্লেখ করায় তারা রীতিমত বিব্রত হয়েছেন।

পত্রিকায় প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জুলহাস খান বলেন, কুয়াকাটা পৌরসভার মেয়র আঃ বারেক মোল্লা একজন জনপ্রিয় নেতা। কুয়াকাটা পৌর নির্বাচনকে সামনে রেখে তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি

কুচক্রিমহল বিভিন্নভাবে ষড়যন্ত্র ও অপ্রচারে লিপ্ত রয়েছেন। পৌর মেয়র আঃ বারেক মোল্লা ও তাঁর পুত্র যুবলীগ নেতা মাসুদ মোল্লার সাথে ওইদিন তাদের সাথে কোন দেখা হয়নি। এ বিষয়ে মাসুদ মোল্লা বলেন, প্রকাশিত নিউজের যাদের নাম উল্লেখ্য করা হয়েছে তাদের সাথে আমার কোন বাগবিতন্ডা হয়নি। মূলত একটি কুচক্রি মহল গোলাপানিতে মাছ শিকার করতে চায়।

ads
ads
ads

Our Facebook Page